সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় কাঁচা পাটের অস্বাভাবিক দামে পাটকলের উৎপাদন বন্ধ

খুলনা অঞ্চলজুড়ে ইজারা ও বেসরকারি পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে দেশের পাটশিল্পের জন্য বড় ঝুঁকি সৃষ্টি হয়েছে। এর মূল কারণ হিসেবে দেখা যায় কাঁচা পাটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। বাজারে দাম হাঁকার জন্য পাটের উৎপাদন খরচ বেড়ে গেছে, যার কারণে অনেক মিলেই পাটপণ্য উৎপাদন বন্ধ করে দিয়েছেন। এতে হাজার হাজার শ্রমিক কাজ হারানোর ভয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন, আবার মিলগুলোও আর্থিক চাপের মুখে বন্ধ হওয়ার পথে।

দৌলতপুর এলাকার দৌলতপুর জুট মিলটি প্রায় দেড় মাস ধরে উৎপাদন বন্ধ থাকতে বাধ্য হয়েছে। শ্রমিকরা এখানে এসে কাজ না করেই সময় কাটাচ্ছেন, নীরব এই সংকটের মাঝে। এরকমই পরিস্থিতি দেশের অন্যান্য মিলেও দেখা যাচ্ছে। কিছু মিল সীমিত আকারে চালু থাকলেও অধিকাংশই বন্ধ বা স্থগিত। শ্রমিকেরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে তারা স্থায়ীভাবে কাজ থেকে বাদ পড়বেন।

দৌলতপুর জুট মিলের শ্রমিক আসাদুজ্জামান বলেন,