বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি উপহারের ১২,৫০০ কার্টুন খেজুর: জেলা অনুযায়ী বরাদ্দ তালিকা

সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহারে পাওয়া মোট ১২,৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ করেছে সরকার। এসব খেজুর জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত তালিকা অনুযায়ী জেলা প্রশাসকদের মাধ্যমে এসব খেজুর স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

বরাদ্দের বিস্তারিত জেলা অনুযায়ী নিম্নরূপ:

ঢাকা বিভাগ: ঢাকা ২৯৭, নারায়ণগঞ্জ ১০১, গাজীপুর ১০৩, মুন্সিগঞ্জ ১৮০, মানিকগঞ্জ ১৭১, নরসিংদী ১৮৮, টাঙ্গাইল ৩১৮, কিশোরগঞ্জ ২৮৭, ফরিদপুর ২১৪, গোপালগঞ্জ ১৭৫, মাদারীপুর ১৫৭, শরীয়তপুর ১৭৩ ও রাজবাড়ী ১১০ কার্টুন।

ময়মনসিংহ বিভাগ ও পার্শ্ববর্তী জেলা: ময়মনসিংহ ৩৮৪, নেত্রকোনা ২২৬, জামালপুর ১৭৭ ও শেরপুর ১৩৭ কার্টুন।

চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য অঞ্চল: চট্টগ্রাম ৫১৮, কক্সবাজার ১৮৭, রাঙ্গামাটি ১৩০, খাগড়াছড়ি ৯৭, বান্দরবান ৯০, কুমিল্লা ৫২০, ব্রাহ্মণবাড়িয়া ২৬৭, চাঁদপুর ২৩৫, নোয়াখালী ২৪৩, লক্ষ্মীপুর ১৫৪ ও ফেনী ১১২ কার্টুন।

রাজশাহী বিভাগ: রাজশাহী ১৯০, চাঁপাইনবাবগঞ্জ ১১৬, নওগাঁ ২৫৯, নাটোর ১৩৫, পাবনা ১৯৬, সিরাজগঞ্জ ২২১, বগুড়া ২৯১ ও জয়পুরহাট ৮১ কার্টুন।

রংপুর বিভাগ: রংপুর ২০১, কুড়িগ্রাম ১৯২, নীলফামারী ১৬১, গাইবান্ধা ২১৪, লালমনিরহাট ১১৬, দিনাজপুর ২৭৪, ঠাকুরগাঁও ১৪১ ও পঞ্চগড় ১১২ কার্টুন।

খুলনা বিভাগ: খুলনা ১৮২, বাগেরহাট ২০৩, সাতক্ষীরা ২০৭, যশোর ২৪৭, ঝিনাইদহ ১৭৫, মাগুরা ৯২, নড়াইল ১০১, কুষ্টিয়া ১৭৪, মেহেরপুর ৫১ ও চুয়াডাঙ্গা ১০৫ কার্টুন।

বরিশাল ও সিলেট বিভাগ: বরিশাল ২৩৪, পটুয়াখালী ২০২, ভোলা ১৮৭, পিরোজপুর ১৩৯, বরগুনা ১১০, ঝালকাঠি ৮২; সিলেট ২৯০, হবিগঞ্জ ২০৬, মৌলভীবাজার ১৭৮ ও সুনামগঞ্জ ২৩৪ কার্টুন।

অন্যান্য বিশেষ বরাদ্দ: ঢাকায় মাস্তুল ফাউন্ডেশনকে ১৮৫ কার্টুন, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসকে ৫০ কার্টুন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ১৫ কার্টুন খেজুর আলাদা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র বলছে, নির্ধারিত তালিকা অনুযায়ী দ্রুত এসব খেজুর জেলা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে তা তৎক্ষণিকভাবে প্রয়োজনমত বিতরণ করা যায়।