মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশমিকা দিলেন সুখবর: ২ থেকে ৩ হতে চলেছেন!

ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিবাহ হয়েছে কয়েক মাস আগে। এ নিয়ে বর্তমানে তারা সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যা দ্রুতই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ভক্ত ও নেটিজেনদের ধারণা, হয়তো এই দম্পতির ঘরে নতুন অতিথি আসতে চলেছে।

সম্প্রতি রাশমিকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, মাঝখানে একজন পুরুষ এবং একটি নারীর উপস্থিতি। পাশাপাশি একটি সূর্যমুখীর মতো কার্টুন চরিত্রও দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নাও ইটস আস থ্রি’, অর্থাৎ ‘আমরা এখন দুই থেকে তিন’। এর সাথে থাকছে একটি ভালোবাসার ইমোজি।

এই পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দের ঢেউ উঠে গেছে। অনেকের ধারণা, তারা হয়তো বাবা-মা হতে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত এই দম্পতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে সম্পন্ন হয় তাদের জমকালো বিয়ের অনুষ্ঠান। বিবাহের এক মাস পূর্ণ হওয়ার পর, তারা অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে পূজা দিয়েছেন। আর এই সময়ে রাশমিকার এই রহস্যময় পোস্ট প্রকাশ পায়।

কিন্তু শুধুমাত্র প্রশংসা নয়, কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে কমেন্ট সেকশনে। কিছু ভক্ত আলিয়ার ভাটের দৃশ্যের সঙ্গে রাশমিকার ব্যক্তিগত জীবন তুলনা করেন। তবে পোস্টটিতে ‘টেরিবলি টাইনি’ নামে একটি ক্রিয়েটিভ অ্যাকাউন্টকে ট্যাগ করার কারণে অনেকের মনে হচ্ছে, এটি তাদের নতুন প্রজেক্ট বা কাজের পদক্ষেপের অংশও হতে পারে।