বিএনপির প্রতিনিধি হিসেবে চীনা সরকারের আমন্ত্রণে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা।
প্রতিনিধিদল চংকিং ও সাংহাই এলাকায় সফর করবে এবং সেখানে চীনের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন পর্যবেক্ষণ করবে। সফরের মূল উদ্দেশ্য চীনের উন্নয়নমুখী নীতি, প্রযুক্তি ও উৎপাদনশক্তির উদ্ভাবন সম্পর্কে তারা সরাসরি ধারণা নেওয়া।
পরিদর্শনকালে তারা চীনের উন্নতমানের উৎপাদনশক্তির বিকাশ, উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে ও পর্যবেক্ষণ করতে পারবেন।
এছাড়া সফরের সময়ে চীনের স্থানীয় সরকারি নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা তাদের সঙ্গে সাক্ষাৎ করারও সম্ভাবনা রয়েছে; এছাড়া বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গেও সংশ্লিষ্ট বৈঠক হওয়ার কথা রয়েছে।





