বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনা আমন্ত্রণে ৪ জুন চীন যাচ্ছেন খুলনার হামিমসহ ১৫ জন ছাত্রনেতা

চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা ৪ জুন চীনে যাচ্ছেন।

প্রতিনিধিদলটি চংকিং ও সাংহাইতে সফর করবে এবং সেখানে চীনের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন সরেজমিনে পর্যবেক্ষণ করবে। সফরের সময় তারা বিশেষত চীনের উন্নতমানের উৎপাদনশক্তি গঠন, মানসম্মত উন্নয়ন, উচ্চ স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন ও তৃণমূল শাসনব্যবস্থা-এর বাস্তব চিত্র দেখবে ও এসব বিষয়ে ধারণা নেবে।

সফরে প্রতিনিধিদল স্থানীয় প্রতিষ্ঠান ও সরকারি পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করবে এবং চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকেও অংশগ্রহণ করবে। এই সফর থেকে প্রতিনিধিদল দেশের উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থার কিছু দিক সম্পর্কে অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহের প্রত্যাশা করছে।