মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকিব-বুবলীর ঘরে দ্বিতীয় সন্তান: কন্যার নাম শারলিন খান

চিত্রনায়িকা শবনম বুবলী নিজেই নিশ্চিত করেছেন যে তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে এলো নতুন আলো, তারা তাদের কন্যার নাম রেখেছেন শারলিন খান।

বুবলী ও শাকিব একই সঙ্গে একটি পোস্টে এই সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। পোস্টে প্রকাশ করা একটি কার্ড থেকে জানা যায়, তাদের কন্যাসন্তান ১১ মে ভূমিষ্ঠ হয়েছে। সেই কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম স্পষ্টভাবে লেখা ছিল।

বুবলী পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

দুই শিল্পীর ঘরে আগেই রয়েছে এক পুত্রসন্তান— শেহজাদ খান বীর। গত বছর শাকিব খান স্ত্রী ও সন্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছিলেন। এরপর কয়েক মাস পর থেকেই বুবলী আবার মা হচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছিল এবং ভক্তরা অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার দিন এসেই গেল।

নবজাতক ও পরিবারের সুস্ততা এবং তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও দোয়া কামনা করা হয়েছে।