শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় জোভান আহত; বড় ধরনের ক্ষতি হয়নি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জোভান কয়েকদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে মটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি বৃহস্পতিবার (১৮ জুন) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই দুর্ঘটনার কথা জানিয়ে বলেন, আল্লাহর অশেষ রহমতে জীবন বেঁচে গিয়েছে এবং বড় কোনো ক্ষতি হয়নি।

স্ট্যাটাসে জোভান লেখেন, ঘটনাটি তাকে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। রাস্তায় আমরা প্রায়ই ভাবি ‘‘আরেকটু গতি বাড়ালে কী হবে’’ বা ‘‘আমি তো ভালোই চালাই’’, কিন্তু কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবনটাকে বদলে দিতে পারে। তিনি মনে করিয়ে দিয়েছেন যে দুর্ঘটনা কখন, কীভাবে বা কার সঙ্গে ঘটবে—তা কোনোদিন বলা যায় না।

জোভান আরও অনুরোধ করেছেন যে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি বলেছেন, আপনার জন্য কেউ অপেক্ষা করে — আপনার পরিবার, আপনাকে ভালোবাসে যারা—তাদের কথা ভেবে নিরাপদে চলা উচিত। গন্তব্যে একটু দেরি হয়ে গেলেও নিরাপদে পৌঁছানোই সবচেয়ে মূল্যবান।