মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার পথে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তিনি জানান, দেশে ফিরে তিনি প্রচলিত আইনি প্রক্রিয়া মেনে আত্মসমর্পণ এবং জামিনের আবেদন করতে পারবেন।

রুমিন ফারহার এসব মন্তব্য করেন সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

তিনি আরও বলেন, আইনগত দিক থেকে শেখ হাসিনার ফেরার পথে বাধা নেই। দেশে ফিরে তিনি সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুসরণ করেই নিজেকে আত্মসমর্পণ করতে পারেন এবং প্রয়োজনীয় জামিন আবেদন করতে পারবেন। আদালত যদি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে, তাহলে সেগুলো মেনে চলাই হবে।

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দলগুলো ছায়া মন্ত্রিসভা গঠন করে থাকে এবং আমাদের ক্ষেত্রেও যদি কেউ তা করে, সেটি স্বাগত যোগ্য। ছায়া মন্ত্রিসভার মাধ্যমে মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা তুলে ধরা, বর্তমান সরকারের ভুলত্রুটি নির্দেশ করে সাশ্রয়ী ও গঠনমূলক মতামত দেওয়া হলে তা দেশের কল্যাণে কাজ করবে।

তার এই মন্তব্য বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলেন, শেখ হাসিনার আইনগত অবস্থান এবং বিরোধী দলের সংগঠন নিয়ে রুমিন ফারহারনাের এই বিশ্লেষণকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।