বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কাউনিয়া বেইলি ব্রিজে সড়ক দুর্ঘটনায় এনসিপি এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ আহত

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এনসিপি বিষয়টি নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ঘটেছে এই দুর্ঘটনা। এমপিকে বহনকারী একটি হাইব্রিড মাইক্রোবাস কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ড. আতিকুর রহমান মোজাহিদ আহত হলেও গুরুতর আহত নন; প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে ওই যাত্রীবাহী গাড়ির চালক ও ব্যক্তিগত সহকারী গুরুতরভাবে আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে জানাতে বলেছে আরও তদন্ত চলবে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।