বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দর বৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে সার্বিক পরিস্থিতি মাথায় রেখে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী অন্যান্য ক্যারেটের মূল্যও নিম্নরূপ নির্ধারিত হয়েছে: ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
সোনার সাথে সাথে রুপার দামও বেড়েছে। রুপার প্রতি ভরি দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। এর মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার মূল্য ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।





