বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে প্রকাশ: শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা ও এস আলমের অংশ

২০২৫ সালের শেষের দিকে দেশে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলছেন, ওই তালিকায় অন্তর্ভুক্ত ১০টি প্রতিষ্ঠানই এস আলম গ্র“পের মালিকানা। সংসদে আলোচনাকালে কিছু সংখ্যক প্রতিষ্ঠান ও তাদের ঋণের পরিমাণের কথা বলা হলেও মোট পরিমাণের কোনো বিস্তারিত তথ্য দেননি অর্থমন্ত্রী। শীর্ষ ঋণখেলাপির মধ্যে রয়েছে সিকদার গ্র“পের তিনটি প্রতিষ্ঠান এবং সালমান এফ রহমানের বেক্সিমকো গোষ্ঠীর দু’টি প্রতিষ্ঠান। এছাড়াও, বিএনপি’র সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান মালিকানাধীন দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল)-এর নাম শীর্ষ খেলাপিদের তালিকায় উঠে এসেছে।