সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএসসি: সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র গ্রহণকারীর তথ্য দিতে কেন্দ্রকে ‘অতীব জরুরি’ নির্দেশ

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আসন্ন এসএসসি পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ডসহ সিসি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে এমন শিক্ষক ও কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দ্রুত পাঠাতে বলা হয়েছে। বোর্ড এই নির্দেশনাকে ‘অতীব জরুরি’ হিসেবে ঘোষণা করেছে।

রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসি টিভির আইডি ও পাসওয়ার্ডসহ উল্লেখিত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য বোর্ডের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। নির্দেশনা অনুযায়ী এই তথ্য আজ রোববার অফিস সময়ের মধ্যে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল; প্রথম দিন বাংলা প্রথমপত্র অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুন এবং চলবে ১৪ জুন পর্যন্ত।

বোর্ডের এই তৎপরতা পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম প্রতিরোধই লক্ষ্য করেছে। কেন্দ্রগুলোকে নির্দেশ মেনে সময়মতো তথ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।