শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পেছন থেকে জুম করে ছবি তুলতে পাপারাজ্জিদের কড়া সতর্ক করলেন কারিশমা কাপুর

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ স্বাভাবিকভাবে থাকে। কিন্তু অনেক সময় সেই আগ্রহ অস্বস্তিকর পর্যায়ে পৌঁছায়, যখন পাপারাজ্জিরা ছায়ার মতো লেগে থেকে অনভিপ্রত মুহূর্তগুলো জুম করে ক্যামেরাবন্দী করেন। সম্প্রতি এমনই এক ঘটনার প্রতিবাদ জানিয়ে রেগে গেছেন বলিউড তারকা কারিশমা কাপুর।

ঘটনাটি ঘটেছে ‘India’s Best Dancer’ সিজন ৫–এর শুটিং সেটে, যেখানে তিনি বিচারক হিসেবে রয়েছেন; সঙ্গে আছেন গীতা কাপুর, টেরেন্স লুইস ও জাভেদ জাফর। অনুষ্ঠানে যাওয়ার আগে বিচারকমণ্ডলী যখন আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছিলেন, তখন কিছু ক্যামেরাম্যান পেছন থেকেই অতিরিক্ত জুম করে ছবি তুলতে শুরু করেন।

এপর্যায়ে কারিশমা পোজ নেওয়ার জায়গা থেকে সরে এসে ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে সরল ও কড়া কণ্ঠে বলেন, ‘বেশি জুম করবেন না। আপনাদের অনেকে খুবই খারাপভাবে ছবি তুলতে চান।’ তিনি এই মনোভাবকে ‘অসুস্থ’ বলেও উল্লেখ করেন।

কারিশমার ওই কড়া সতর্কতার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বহু সমর্থন পাচ্ছে। অনেকে মনে করছেন, সেলিব্রিটিদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় এমনই সতর্কতা জরুরি।

এটা নতুন কোনো ঘটনা নয়—কয়েকদিন আগে সিড ও কিয়ারা এক অনুষ্ঠানে একসঙ্গে পোজ দিচ্ছিলেন; তখনও পাপারাজ্জিরা ভিডিও থেকে সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করায় তীব্র সমালোচনা ওঠে।

দীর্ঘদিন ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখা এই অভিনেত্রীকে এমন সচেতন প্রতিক্রিয়ার জন্য প্রশংসা করা হচ্ছে। (সূত্র: এই সময় অনলাইন)