খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার সকালে নগরীর বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কর্মসূচি সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি আনসার উদ্দিন সড়কের বাই-লেনগুলোতে চলমান সংস্কারকাজ, খুলনা বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ, বাস্তুহারা এলাকার সড়ক ও ড্রেন উন্নয়ন ও খালিশপুরস্থ দারুল মোকাররম জামে মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রম নিজ চোখে দেখেছেন।
পরিদর্শনের সময় প্রশাসক ভবিষ্যতে পরিকল্পনা অনুযায়ী কাজের গতি ও মান বজায় রয়েছে কিনা তা যাচাই করেন। এছাড়া তিনি খালিশপুরে জামি’আ আরাবিয়া শামছুল উলুম দারুল মোকাররম মাদরাসার একাডেমিক ভবন সংস্কারের লক্ষ্যে ভবনের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন।
এই সময় কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, সহকারী প্রকৌশলী মোঃ ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী এফ এম ফয়সাল, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান রহিম, সাবেক কাউন্সিলর আবু সালেক, মোঃ ফারুক হিল্টন, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





