চীনা সরকারের আমন্ত্রণে বিএনপি’র প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা।
প্রতিনিধিদলটি চংকিং ও সাংহাইয়ে সফর করে চীনের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন পর্যবেক্ষণ করবে। সফরের মূল ফোকাস থাকবে উন্নত উৎপাদন ক্ষমতার বিকাশ, উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসনব্যবস্থার কার্যকরী দিকগুলো জানাসোনা ও বিশ্লেষণ করা।
এছাড়া সফরের সময় চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে অভিজ্ঞতা বিনিময় ও নীতিগত বিষয় নিয়ে কথোপকথন এবং পর্যবেক্ষিত সফল মডেলগুলো সম্পর্কে ধারণা নেওয়া হবে।





