বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বর্ণের দাম কমল: ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

দেশের স্বর্ণ বাজারে আবারও দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৩ মে) জানায়, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দর কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হচ্ছে: ২২ ক্যারেট—২,৩৫,৯৬৩ টাকা; ২১ ক্যারেট—২,২৫,২৩২ টাকা; ১৮ ক্যারেট—১,৯৩,০৩৯ টাকা; এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি—১,৫৭,২৩১ টাকা।

এর আগে ২১ মে বাজুস ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৮ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৩৬ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩২ দফায় দাম কমানো হয়েছে।