বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে নায়লা নাঈমকে ধাক্কা দিয়ে হেনস্তার অভিযোগ

মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম অভিযোগ করেছেন, ঢাকার সাভারে এক ব্যক্তির দ্বারা ধাক্কা দেওয়া ও মৌখিক হয়রানির শিকার হয়েছেন। তিনি ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করে জানান।

নায়লা তার পোস্টে বলেন, তিনি ও তার আম্মু সাভারের একটি লোকাল মার্কেটে রাস্তার পাশে সবজি কিনছিলেন। তখন মাথায় টুপি পরা, দাড়িওয়ালা আনুমানিক ৪২–৪৫ বছর বয়সী এক ব্যক্তি তাকে দু’হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলেন এবং বলে ওঠেন, “তোমার মাথায় পর্দা নেই, তুমি কেন এমন বেপর্দা বাজারে ঘোরো।”

অভিযোগে নায়লা বলেন, ব্যক্তিগতভাবে যারা তাকে চেনেন সবাই জানেন তিনি কতটা শালীনভাবে পোশাক পরে চলাফেরা করেন। তিনি নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখও করেছেন।

ঘটনাটির আকস্মিকতায় নেয়ার আগে তার আম্মু তাকে দ্রুত টেনে নিয়ে একটি অটোরিকশায় করে সেখান থেকে সরিয়ে নেন। নায়লা পোস্টে লিখেছেন, আম্মু বলেছিলেন, “গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টু শব্দ করবে না।”

ফেসবুক পোস্টে নায়লা আরও প্রশ্ন তোলেন—“এটা স্বাধীন রাষ্ট্র?”—এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

নায়লা নাঈম বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী এবং সাবেক ডেন্টাল সার্জন। মডেলিং ও বিনোদন অঙ্গনে কাজ করে তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন।