লন্ডন থেকে এশিয়ার দিকে যাত্রা করার সময় দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। দুদকে দায়ের করা মামলার প্রেক্ষিতে ইন্টারপোল নোটিশের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদ লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। নির্ধারিত ফ্লাইটে অন্য যাত্রীদের সঙ্গে তিনি দুবাইয়ে নামলে বিমানবন্দরের এআই ক্যামেরা তার চেহারাটি স্ক্যান করে এবং সেটি ইন্টারপোল শাখাকে নোটিশ দেয়। পরে দুবাই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করেছে। এই মামলার অনুসন্ধানের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (১৪ জুন) জাতীয় সংসদে বলেন, গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।





