বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদকে হেনস্তার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে হেনস্তার অভিযোগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার অবস্থান ব্যাখ্যা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ডা. জাহেদ ব্যক্তিগত বেসরকারি পাসপোর্টে দিল্লি এসেছিলেন এবং তার হাতে ছিল সার্ক ভিসা।

জয়সওয়াল বলেছেন, ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের ফলে জানা গেছে যে তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন এবং পরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তিনি সম্মেলনে যোগ না দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

জাহেদ ১৪ জুন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) এক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্মেলনে যোগের পরিকল্পনা নিয়ে দিল্লি গিয়েছিলেন; কিন্তু প্রথমে ইমিগ্রেশনে বাধার সম্মুখীন হন। বাংলাদেশের পক্ষ থেকে হাইকমিশনসহ বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টার পর তাকে শেষ পর্যন্ত ঢুকতে দেওয়া হয়। তবু তিনি কলকো হয়ে ঢাকায় ফিরে আসেন এবং ঘটনাটি দেশে বিতর্কের সৃষ্টি করে।

ঘটনার পর বাংলাদেশে ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিবাদপত্র তুলে দেন। ভারতীয় মন্ত্রণালয় বলেছে, ইমিগ্রেশনে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত ব্যক্তিগতভাবেই নেওয়া হয়েছিল।