উত্তরা মোটর্স লিমিটেড আনুষাঙ্গিকতা ও নির্ভরযোগ্যতাকে সামনে রেখে বাংলাদেশে নিয়ে এসেছে নতুন ‘ইসুজু লাক্সারি এনকিউআর বাস’। চার দশকেরও বেশি অভিজ্ঞতায় দেশজুড়ে যন্ত্রাংশ, সেবা ও বিক্রয় নেটওয়ার্ক গড়ে তোলা এই প্রতিষ্ঠানের উদ্যোগটি দেশের যাত্রী পরিবহন খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বাসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লা, ইসুজু জাপান-এর সিআইএস অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপের ম্যানেজার জনাব সাদাওমি ইচিহারা ও মিস শিহুয়া শাং। অনুষ্ঠানে করপোরেট হাউসের শীর্ষস্তরের নির্বাহী, সম্মানিত ইসুজু ফ্লিট মালিকেরা, উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
‘ইসুজু এনকিউআর বাস — আপনার প্রতিদিনের ভ্রমণ সঙ্গী’ এই স্লোগানকে সামনে রেখে তৈরি করা এই প্রিমিয়াম বাসটি কর্পোরেট কর্মীদের যাতায়াত, শিক্ষার্থীদের পরিবহন, এয়ারপোর্ট পিক-অ্যান্ড-ড্রপ ও প্রিমিয়াম ট্যুরিংয়ের জন্য উপযুক্ত সমাধান হিসেবে পরিকল্পনা করা হয়েছে।
প্রযুক্তিগত দিক থেকে নতুন এনকিউআর বাসটি জাপানি মানের সঙ্গে মিলিয়ে ডিজাইন করা। এতে রয়েছে ৪ সিলিন্ডারবিশিষ্ট 4,570 সিসি জাপানি ইঞ্জিন, যা 115 হর্সপাওয়ার ও 291 Nm টর্ক উৎপন্ন করে — যা বিভিন্ন ধরনের রাস্তায় নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করবে। যাত্রী নিরাপত্তা ও আরামের জন্য বাসটিতে যুক্ত রয়েছে আধুনিক হাইড্রোলিক ব্রেক বুস্টার সিস্টেম, উচ্চক্ষমতাসম্পন্ন ফ্রন্ট ও রিয়ার এক্সেল, স্টীল লিফ স্প্রিং সাসপেনশন, শক অ্যাবজরবার ও স্ট্যাবিলাইজার বার। ভেতরে পর্যাপ্ত হেডরুম, প্রশস্ত কেবিন ও চওড়া চলার পথ রয়েছে; 2+2 লে-আউটের আরামদায়ক রিক্লাইনিং সিট যাত্রীদের পথচলাকে মসৃণ ও স্বস্তিদায়ক করবে। প্রতিটি সিটে আলাদা এসি ভেন্ট এবং একটি প্রিমিয়াম ইন্টিগ্রেটেড সাউন্ড সিস্টেমও সংযোজিত আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, উত্তরা মোটর্স গত ৪০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে বিশ্বমানের গাড়ি সরবরাহ করে আসছে। নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাস আমাদের এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক; আমরা আত্মবিশ্বাসী যে এটি করপোরেট ও প্রতিষ্ঠানিক পরিবহনে নির্ভরযোগ্যতা, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং অপারেশনাল দক্ষতায় নতুন মান স্থাপন করবে।
ইসুজু জাপান-এর সিআইএস অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপের ম্যানেজার সাদাওমি ইচিহারা বলেন, বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল বাজার যেখানে উন্নতমানের পরিবহন সেবার চাহিদা বাড়ছে। ইসুজু’র জাপানি ইঞ্জিনিয়ারিং এবং উত্তরা মোটর্সের বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের সমন্বয়ে এই বাসটি দৈনন্দিন যাতায়াতের চাহিদা মেটানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি টেকসইতা ও যাত্রী সন্তুষ্টি নিশ্চিত করবে।
নতুন ইসুজু এনকিউআর বাসটি এখন উত্তরা মোটর্সের দেশব্যাপী সেলস নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। কাস্টমারদের জন্য বিক্রয়োত্তর সেবা ও জেনুইন খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তাও থাকছে।
উত্তরা মোটর্স লিমিটেড সম্পর্কে: উত্তরা মোটর্স দেশের অন্যতম প্রধান অটোমোবাইল প্রতিষ্ঠান, দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বমানের ব্র্যান্ডের গাড়ি পরিবেশনা, বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করে আসছে।





