চীনা সরকারের আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদলের সদস্য হিসেবে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা।
প্রতিনিধিদলটি সফরে চংকিং ও সাংহাই পরিদর্শন করবে। সেখানে তারা চীনের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন সরজমিনে পর্যবেক্ষণ করবেন।
সফরের প্রধান ফোকাস হবে নতুন উন্নতমানের উৎপাদনশক্তি গঠন, উচ্চমানের উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসনব্যবস্থা।
এছাড়া চীনের স্থানীয় নেতা, বুদ্ধিজীবী ও বিভিন্ন বিশেষজ্ঞরাও বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
প্রতিনিধিদলের লক্ষ্য সফর থেকে সংগ্রহ করা তথ্য ও অভিজ্ঞতা ভবিষ্যতে প্রয়োগযোগ্য দিকগুলো বোঝা এবং দুইপক্ষের সহযোগিতাকে আরও সুদৃঢ় করার সম্ভাবনা যাচাই করা।





