শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনা সরকারের আমন্ত্রণে হামিমসহ ১৫ বিএনপি ছাত্রনেতা ৪ জুন চীন সফরে যাচ্ছেন

চীনা সরকারের আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। এ প্রতিনিধিদল চীনের কর্মকাণ্ড ও অর্জন সরেজমিনে দেখাশোনা করার উদ্দেশ্যে ওই সফরে অংশগ্রহণ করবে।

প্রতিনিধিদল চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সফরের মূল উদ্দেশ্য চীনের শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন, উন্নত উৎপাদন প্রযুক্তি, এবং স্থানীয় পর্যায়ের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে ও পর্যবেক্ষণ করা।

বিশেষত তারা চীনের নতুন উন্নতমানের উৎপাদনশক্তির বিকাশ, উচ্চমানের উন্নয়ন ও উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসন ব্যবস্থাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। সফরে তারা শিল্প ও প্রযুক্তি খাতে নতুন নির্দেশনা, নীতি-প্রণয়ন ও বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে ধারণা সংগ্রহ করার চেষ্টা করবে।

সফরের সময় চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপের আয়োজন থাকবে। এ ছাড়া তারা বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে অভিজ্ঞতা বিনিময়ও করবেন।

প্রতিনিধিদল আশা করছে, চীন সফরের মাধ্যমে অর্জিত পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা ভবিষ্যতে স্থানীয় উন্নয়ন নীতি ও কার্যক্রমে কাজে লাগবে এবং দলের মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলীর উপর ধারণা আরও সম্প্রসারিত হবে।