চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার ছাত্রনেতা হামিমসহ মোট ১৫ জন ছাত্রনেতা।
প্রতিনিধিদল চীনের চংকিং ও সাংহাই শহরগুলো সফর করবে এবং সেখানে দেশটির বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন পর্যবেক্ষণ করবে। সফরের ফোকাস হবে চীনের উন্নতমানের উৎপাদনশক্তি, উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন, উচ্চস্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন ও তৃণমূল স্তরের শাসনব্যবস্থা।
সফরের সময় তারা চীনের উল্লেখযোগ্য প্রকল্প এবং নীতিমালা পর্যবেক্ষণ করা ছাড়াও স্থানীয় প্রশাসন, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে অংশ নিবে। এসব সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে তারা চীনের নীতিমালা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে ধারণা সংগ্রহ করবেন।
সফরের বিস্তারিত সূচি ও আরও তথ্য পরে জানানো হবে।





