মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যোগী: গোমাতা ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’, নতুন ঘোষণার প্রয়োজন নেই

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গোমাতা স্বঘোষিত ‘রাষ্ট্রমাতা’—তাই গরুকে নতুন করে জাতীয় পশু ঘোষণা করার প্রয়োজন নেই।

সোমবার রাজ্যের বিজনোরে এক জনসভায় যোগী বলেন, “যেসব বোকা তরুণ কোরবানির ঈদের দিন গোমাতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে, তাদের প্রতি পরামর্শ—এগুলো বন্ধ করুন। নয়ত তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। গোমাতা হলো স্বঘোষিত রাষ্ট্রমাতা। গোমাতাকে নিয়ে এ ব্যাপারে ঘোষণা দেওয়ার কিছু নেই।”

চলতি বছর পশ্চিমবঙ্গের মুসলিমরা গরু কোরবানি দেননি। তারা জানিয়েছেন, ঈদের আগে বাড়তি কড়াকড়ির কারণে তারা গরু কোরবানিতে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। পাশাপাশি অনেকে দাবি করেছেন যে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক।

পশ্চিমবঙ্গের মুসলিমদের কোরবানি না দেওয়ার এই বিষয়টি দেশে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এই রাজ্যে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার আগে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি, বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে।

সূত্র: এএনআই