চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে আগামী ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। তারা চীনের কর্মকাণ্ড ও অর্জন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা সংগ্রহের উদ্দেশ্য নিয়ে সফর করবেন। প্রতিনিধিদলটি চংকিং ও সাংহাই ভ্রমণ করবে এবং সেখানে নতুন ধরনের উন্নত উৎপাদনশক্তির বিকাশ, উচ্চমানের উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন ও তৃণমূল স্তরের শাসনব্যবস্থা সম্পর্কে ধারণা নেবে। সফরের সময় স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং অভিজ্ঞতা ভাগাভাগির আয়োজন করা আছে। এছাড়া চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।





