শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনা আমন্ত্রণে খুলনার হামিমসহ ১৫ ছাত্রনেতা ৪ জুন চীনে যাচ্ছেন

চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে যাচ্ছে খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা।

প্রতিনিধিদল চীনের কর্মকাণ্ড ও অর্জনসমূহ পর্যবেক্ষণ ও শিক্ষণার্থে সফর করবে; সফরের মূল গন্তব্য চংকিং ও সাংহাই। তারা সেখানে চীনের নতুন উন্নতমানের উৎপাদন ক্ষমতা, উচ্চমানের উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসনব্যবস্থা ঘুরে দেখবেন ও বিশ্লেষণ করবেন।

সফরে চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা নির্ধারিত আছে। এছাড়া এই পর্যবেক্ষণ চালু রেখে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও মিটিং হবে।

প্রতিনিধিদল আশা করছে, এই সফর থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা ও অনুশীলন দলের ভাবনা-চিন্তা ও কার্যক্রম সম্পর্কিত ধারণাকে আরও সমৃদ্ধ করবে।