শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেসি ফের ১০ নম্বর জার্সিতে, World Cup‑এ গড়বেন নতুন রেকর্ড

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি চূড়ান্ত স্কোয়াড ও খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করেছেন। দলের অধিনায়ক লিওনেল মেসি এবারও নিজের পরিচিত ১০ নম্বর জার্সিতেই মাঠে নামবেন।

মেসি প্রথমবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছিলেন ২০১০ সালে। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তাও পরে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। ২০১৮ এবং বিশ্বজয়ী ২০২২ বিশ্বকাপেও একই নম্বরই পরেছিলেন তিনি; বিশেষ করে ২০২২ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ খেতাব জিতেছিল।

এবারের বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে মেসি গড়তে যাচ্ছেন নতুন এক ইতিহাস—আর্জেন্টিনার হয়ে কোনো খেলোয়াড় এতবার সিরিজভিত্তিক বিশ্বকাপ জুাড়ি ১০ নম্বর জার্সি পড়েছেন না। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে এই জার্সি পরে খেলেছিলেন; মেসির এটি পঞ্চমবার।

প্রকাশিত তালিকা অনুযায়ী আর্জেন্টিনার জার্সি নম্বরগুলো এই রকম:

১ নম্বর: গোলরক্ষক হুয়ান মুসো। ২ নম্বর: লিওনার্দো বালের্দি। ৩ নম্বর: নিকোলাস তাগলিয়াফিকো। ৪ নম্বর: গনসালো মন্তিয়েল। ৫ নম্বর: লিয়ান্দ্রো পারেদেস। ৬ নম্বর: লিসান্দ্রো মার্টিনেজ। ৭ নম্বর: রদ্রিগো ডি পল। ৮ নম্বর: ভ্যালেন্তিন বার্কো। ৯ নম্বর: হুলিয়ান আলভারেজ। ১০ নম্বর: লিওনেল মেসি।

বাকি খেলোয়াড়দের মধ্যে ১১ নম্বর জিওভানি লো সেলসো, ১২ নম্বর জেরোনিমো রুলি, ১৩ নম্বর ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বর এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বর নিকোলাস গনসালেস, ১৬ নম্বর থিয়াগো আলমাদা, ১৭ নম্বর জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বর নিকো পাচ এবং ১৯ নম্বর অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ২০ নম্বর জার্সিতে রয়েছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

দলের বাকি সিরিজে ২১ নম্বর হোসে ম্যানুয়েল লোপেস, ২২ নম্বর স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ২৩ নম্বরে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ নম্বর এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বর ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বর নাহুয়েল মোলিনা থাকছেন।

সূত্র: মুন্দো আলবিসেলেস্তে