শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনা আমন্ত্রণে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার হামিমসহ ১৫ ছাত্রনেতা

চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে যাচ্ছে খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা।

প্রতিনিধিদলটি চীনের কর্মকাণ্ড ও অর্জনসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ ও জানতে চায়। তারা প্রধানত চংকিং ও সাংহাই শহর দুটো সফর করবে।

সফরের সময় দলটি চীনের নতুন উন্নতমানের উৎপাদন ক্ষমতা, উচ্চমানের উন্নয়ন, উচ্চস্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসন প্রণালীগুলো পর্যবেক্ষণ করবে ও এসব বিষয়ক অভিজ্ঞতা শেয়ারিং করবে।

এছাড়া সফরের সময় তারা চীনের স্থানীয় নেতৃত্ব, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সাথে বৈঠক করবে এবং বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবে।

প্রতিনিধিদল আশা করছে এই সফর থেকে তারা ব্যবহারিক তথ্য ও অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবে, যা ভবিষ্যতে পর্যবেক্ষণ ও নীতিনির্ধারণে সহায়ক হবে।