খুলনা নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে শেখ মারুফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে খানজাহান আলী থানার শিরোমণি দক্ষিণপাড়ায় ঘটনা ঘটে। নিহত মারুফ শিরোমণি দক্ষিণপাড়ার বাসিন্দা ও শেখ মাসুম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মারুফ ঘরে ছোট একটি টেবিল ফ্যান বুকের ওপর রেখে বাতাস নিচ্ছিল। ওই ফ্যানে হঠাৎ শর্ট সার্কিট হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে রাত নয়—সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবার কোনো মৃত্যুর সনদ গ্রহণ না করে মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে। খানজাহান আলী থানার ওসি আবুল বাসার বলেন, ‘‘বুকের ওপর রেখে টেবিল ফ্যান চালানোর সময় মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’’





