ডুমুরিয়ার টিপনা গ্রামে এক কলেজছাত্রী অনামিকা মন্ডল (১৮) রোববার সকালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা ও পুলিশ জানায়, অনামিকা উপজেলার টিপনা গ্রামের মাছ ব্যবসায়ী অনাদি মন্ডলের কন্যা এবং চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছিলেন।
পরিবারের অজান্তে সকালের দিকে তার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। সীমিত পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনামিকার মা লিখা-পরার বিষয় নিয়ে তাকে ভালো ফলের জন্য তাগিদ দিয়েছেন। এপ্রসঙ্গে মা ও মেয়ের মধ্যে কথালাপ ও তর্ক-তকর্কি হয়। একপর্যায়ে রাগ, ক্ষোভ ও অভিমান থেকে অনামিকা নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে আশপাশেররা জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।
থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, মায়ের সঙ্গে অভিমান করে অনামিকা আত্মহত্যা করেছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।





